ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনায় খুলনা বিভাগে আরও ৩৯ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪২৮ জন। শনিবার (৭ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেন।


সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে যশোর ও কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ ১০ জন করে মারা গেছেন। এছাড়া মাগুরা, নড়াইল ও ঝিনাইদহে একজন করে তিনজন, চুয়াডাঙ্গায় তিনজন, খুলনায় ৯ জন ও মেহেরপুরে চারজনের মৃত্যু হয়।


এ দিকে শনিবার পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট মারা গেছেন দুই হাজার ৬২৯ জন। শনাক্ত হয়েছে ৯৮ হাজার ৮৮২ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৪২৭ জন।

ads
ads
ads

Our Facebook Page

↑